Bash - The Bourne-Again Shell

টার্মিনালে কাজ করা মানেই শুধু Command Type করা নয়, বরং কত দ্রুত আর Efficiently তুমি কাজগুলো সারতে পারছো তা-ও গুরুত্বপূর্ণ। GNU Bash ব্যবহার করার সময় অনেক Command Type করা বিরক্তিকর আর সময়সাপেক্ষ হতে পারে। সেই জন্যই Bash Shortcuts জানা থাকলে তোমার Command-line Experience অনেক বেশি Smooth হবে এবং সময়ও বাঁচবে।

Cursor Move করার জন্য Mouse ব্যবহার করার কোনো প্রয়োজন নেই। নিচের Shortcutsগুলো ব্যবহার করে তুমি Line-এর শুরু বা শেষে দ্রুত পৌঁছে যেতে পারো:

ShortcutDescription
Ctrl + ACursor-কে Command Line-এর শুরুতে নিয়ে যায়
Ctrl + ECursor-কে Command Line-এর শেষে নিয়ে যায়
Ctrl + Bএক Character বামে সরায়
Ctrl + Fএক Character ডানে সরায়
Alt + Fএক Word ডানে সরায়
Alt + Bএক Word বামে সরায়
Ctrl + XXCursor-এর বর্তমান Position আর শুরুর Position-এর মধ্যে Switch করে

Editing Shortcut

Type করা Command Modify করা বা ভুল সংশোধন করার জন্য এই Shortcutsগুলো জাদুর মতো কাজ করে:

ShortcutDescription
Ctrl + X, ECurrent Command তোমার Default Editor-এ Open করে Edit করার জন্য
Ctrl + Dসামনের Character Delete করে বা Shell থেকে Exit করে
Ctrl + Hবামের Character Delete করে (Backspace-এর মতো)
Alt + DCursor থেকে সামনের Word Delete করে
Ctrl + WCursor থেকে পিছনের Word Delete করে
Ctrl + UCursor থেকে Line-এর শুরু পর্যন্ত Cut করে
Ctrl + KCursor থেকে Line-এর শেষ পর্যন্ত Cut করে
Ctrl + Yসবশেষে Cut করা Text Paste করে
Alt + Tবর্তমান Word আগের Word-এর সাথে Swap করে
TabAuto-complete করে (সবচেয়ে বেশি ব্যবহৃত Shortcut)

Control Shortcut: যেখানে আমি হোঁচট খেয়েছিলাম

Control Shortcutsগুলো Process Manage করতে সাহায্য করে। শুরুতে আমি একটা Common Trap-এ পড়তাম, মাঝেমধ্যে ভুল করে Ctrl+S চেপে ফেলতাম আর ভাবতাম আমার Terminal বুঝি Hang হয়ে গেছে! পরে জানলাম Ctrl+Q চেপে এটা ঠিক করা যায়।

ShortcutDescription
Ctrl + Cবর্তমান Process বন্ধ করে দেয় (SIGINT)
Ctrl + Zবর্তমান Process Pause করে দেয়। fg দিয়ে আবার চালু করা যায়
Ctrl + SScreen-এর সব Output Pause করে দেয় (Hang হওয়ার মতো লাগে!)
Ctrl + QCtrl+S দিয়ে Pause করা Output আবার চালু করে
Ctrl + LScreen Clear করে দেয় (clear Command-এর মতো)

History Shortcut

আগে Type করা Commandগুলো খুঁজে পাওয়ার জন্য এই Shortcutsগুলো Unbeatable:

ShortcutDescription
Ctrl + RReverse History Search। Command-এর কিছু অংশ লিখলেই আগের Command খুঁজে দেয়
Ctrl + GHistory Search Mode থেকে বের হয়ে আসে
!!ঠিক আগের Commandটি আবার Run করে
!$আগের Command-এর শেষ Argumentটি এখানে বসিয়ে দেয়

আমার মনে হয়, Bash Shortcutsগুলো মুখস্থ করা বেশ কঠিন, তবে নিয়মিত ব্যবহার করলে এগুলো অভ্যাসে পরিণত হয়। একটা বড় সমস্যা হলো যখন Multiple Terminal Open থাকে, তখন মাঝেমধ্যে History Overwrite হয়ে যায় যা বেশ বিরক্তিকর। তবে Ctrl+R বা Ctrl+A এর মতো Shortcutsগুলো ছাড়া Terminal-এ কাজ করা অসম্ভব বলেই আমি মনে করি।

Terminal-এ দ্রুত কাজ করার সেরা Bash Shortcuts নিয়ে জানো। Navigation, Editing এবং History Search-এর প্রয়োজনীয় Shortcut ও Tips নিয়ে বিস্তারিত আলোচনা!